ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরিষাবাড়ীতে আমন ধান চাল সংগ্রহ শুরু

ফিতা কেটে ধান চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল।

জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ১৪ মেট্রিক টন ধান ও ডিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে ৬৭৪ টন চাল সংগ্রহ করা হবে।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহাম্মদ, খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম, ধান ব্যবসায়ী আনোয়ারুল সাদাত লান্জু, বিএনপি নেতা মকবুল হোসেন-সহ স্থানীয় ডিলার, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি

সরিষাবাড়ীতে আমন ধান চাল সংগ্রহ শুরু

আপডেট সময় ০৯:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪