ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

উপসচিবে কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন। ছবি: বাংলারচিঠিডটকম

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান এবং উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, প্রভাষক মো. আসলাম হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ছানোয়ার হোসাইন, জাহিদা শফির মহিলা কলেজের শিক্ষা ক্যাডার মো. আতিকুর রহমান, ইউএইচএফপিও অফিসের মেডিকেল অফিসার ডা. সানজিদা হোসাইন প্রান্তি, ডিএই দিলরুবা ইয়াসমিন, পিডব্লিওডি এর এসডিই মো. কামরুল হাসান, ডেপুটি পিএমজি মো. আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত রাখার যে পরিকল্পনার কথা উঠে এসেছে তা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে। এ আঘাত এতটাই প্রকট যে, এটা শিক্ষা ক্যাডারের সব সদস্যকে অন্তহীন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। এটা রাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ বলে আমরা মনে করি।

বক্তারা আরও বলেন, সংস্কার কমিশন প্রকৃত সংস্কার প্রস্তাবনা বাদ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার যে হঠকারী সুপারিশ করেছেন, তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেধাবৃত্তিক জনপ্রশাসন তৈরি ও বৈষম্যবিরোধী মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার ব্যর্থ হবে। আমরা চাই বৈষম্যহীন ও মেধা ভিত্তিক একটি সুন্দর সমাজ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সকল ক্যাডারা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

উপসচিবে কোটা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৮:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪