জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নূরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাররামরামপুর ইউনিয়নের নতুন গ্রাম তাহেরিয়া মরহুম সাহাব উদ্দিন নূরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশ যুব সেনা সংগঠনের অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় পাররামরামপুর ইউনিয়ন বিএনপি সভা মনিরুল ইসলাম সদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইমদাদুল হক মিলন মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ওয়াজেদ আলী, মোনায়েম খান, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোবারক আলী, শিক্ষক আবুল কালাম আজাদ, প্রভাষক নুরুনবী সিদ্দিকী, ইউনিয়ন যুবদলের নেতা রশিদুল ইসলাম মিন্টু, জাফর সাদেক, মনজুরুল হক সুলতান মাহামুদ, আব্বাছ আলী, রবিজল হক, মুসলিম উদ্দিন, রুমান, আবু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ মিয়া, ছাত্রদলের সভাপতি তাসকিন আহাম্মেদ ফাহিম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপি জনসেবা থেকে বঞ্চিত রয়েছে, কারা ও নির্যাতনের শিকার হয়েছে। তাই এখন সময় এসেছে জনগণের সেবা করার জন্য, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে জনসেবা করবো এবং ইউনিয়নের এ রকম যতগুলো মাদরাসা আছে সবগুলোতে শীত বস্তু দেওয়ার চেষ্টা করবো।
আলোচনা সভা শেষে মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















