ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

এইচপিভি কার্যক্রমের সেরা পুরস্কার পেলেন স্বাস্থ্য সহকারী মানিক মিয়া

পুরস্কার গ্রহণ করেন স্বাস্থ্য সহকারী মো. মানিক মিয়া।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে সেবা কার্যক্রম সম্পাদনকারী হিসাবে উপজেলা পর্যায়ে সেরা পুরস্কার পেয়েছেন স্বাস্থ্য সহকারী মো. মানিক মিয়া।

২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা শেষে অতিথিরা এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। এতে জেলা সেনেটারি পরিদর্শক বাবু অমলেশ চন্দ্র দে, সরিষাবাড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম সজিব, মেলান্দহ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, পরিসংখ্যানবিদ, বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ এবং সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছরের ২৬ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় জামালপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের দ্বারা জরায়ু ক্যান্সার প্রতিরোধে এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হয়। টিকাদান কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে। কার্যক্রম মূল্যায়নের জন্য সিভিল সার্জন মহোদয় উপজেলা পর্যায়ে সেরা কার্যক্রম সম্পাদনকারীকে পুরস্কৃত করেন।

উপজেলা পর্যায়ে সেরা কার্যক্রম সম্পাদনকারী হিসাবে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মো. মানিক মিয়াকে সেরা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও আরও ছয় উপজেলার সেরা কার্যক্রম সম্পাদনকারীদের এ পুরস্কার দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

এইচপিভি কার্যক্রমের সেরা পুরস্কার পেলেন স্বাস্থ্য সহকারী মানিক মিয়া

আপডেট সময় ০৪:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪