ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ইসলামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, উপজেলা প্রকৌশলী আমিনুর হক, ওসি তদন্ত মনিরুল করিম, মুক্তিযোদ্ধা আব্দুস বাছেদ, সমাজ সেবা কর্মকর্তা রহুল আমীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহিদ দেশের সেইসব সূর্য সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহিদ বুদ্ধিজীবী দিবস।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ইসলামপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪