ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দিল্লি বাংলাদেশের সাথে সর্বদা স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্ত হতে চাই।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ ২ ডিসেম্বর সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক থেকে বেরিয়ে আসার পর রাষ্ট্রদূত বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্পর্ককে ‘বহুমুখী এবং বিস্তৃত’ হিসাবে বর্ণনা করে উল্লেখ করেন যে তারা কেবল একটি ইস্যু বা এজেন্ডা নিয়ে ব্যক্ত থাকতে পারে না।

তিনি আরও বলেন যে দু’দেশের অনেকগুলো আন্তঃনির্ভরতা রয়েছে এবং আমাদের পরস্পরের সুবিধার্থে সেগুলোর ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তুলতে হবে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : ভার্মা

আপডেট সময় ১০:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪