ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার হবদেশ পূর্বপাড়া গ্রামে ২৭ জানুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জানুয়ারি সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে জামালপুর সদর উপজেলার হবদেশ পূর্বপাড়া গ্রামের ব্রীজপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আব্দুল আজিজ (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মৃত আউয়ূব আলীর ছেলে। গ্রেপ্তার মাদক কারবারির কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৩ হাজার ৪০০ টাকা।

র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তার ওই মাদক কারবারির বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

জামালপুরে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯