ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭

আহতদের উপজেলা হাসপাতালে নেয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় পৌর শহরের সরকারি ইসলামপুর কলেজ মাঠের ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেঙ্গুরা ও নটারকান্দা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকদের মধ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খেলা চলাকালীন সময় মাঠে মারামারিহয়। সন্ধ্যার পর ওই মারামারিকে কেন্দ্র করে পৌর শহরের রেল গেইট এলাকায় দুই গ্রামে বিক্ষুব্ধ লোকজনের সংঘর্ষ বাঁধে। এতে নটাকান্দা গ্রামের মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুজন, সফিকুল মিয়া, মৌজাজাল্লা গ্রামের শরিফুল ইসলাম, ভেঙ্গুড়া গ্রামের সিফাত মিয়া, গাওকুড়া গ্রামের বাবু শেখ, মুখলেছ মিয়া ও কিসমত জাল্লা গ্রামের কাজীমদ্দীন আহত হয়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে গুরুত্বর আহত হওয়ায় সাখাওয়াত হোসেন সুজন, সরিফুল মিয়া, মুখলেছুর রহমান, সফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের এ প্রতিবেদককে বলেন, সন্ধ্যায় মারামারির ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪