ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় ১৯ সেপ্টেম্বর বৃহ্স্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯৩ জনে দাঁড়িয়েছে এবং এতে এখনো ৮৯ জন নিখোঁজ রয়েছে।২০ সেপ্টেম্বর শুক্রবার রাষ্ট্রীয় দৈনিক দ্য মিরর এ খবর দিয়েছে। ইয়াঙ্গুন থেকে সিনহুয়া এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটির অনেক শহর এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্যা কবলিত ৪৭,০১৯ পরিবার থেকে মোট ১৬১,৫৯২ জন দেশের ৪২৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৭৬৬,৫৮৬ একর জমির ফসল তলিয়ে গেছে এবং ১২৯,১৫০ গবাদি পশু মারা গেছে।
টাইফুন ইয়াগি প্রভাবে এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট বর্ষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ, বিভিন্ন উদ্ধার সংস্থা এবং বাসিন্দারা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিষ্কার, স্বাস্থ্যসেবা প্রদান এবং বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণে একসঙ্গে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

আপডেট সময় ০৭:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪