ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

সাংবাদিক নাদিম হত্যা : মামলার চার্জশিট প্রত্যাখ্যান করলেন নাদিমের স্ত্রী মনিরা

(বাঁ থেকে) গোলাম রাব্বানী নাদিম। মাহমুদুল আলম বাবু। ছবি: কোলাজ

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২৭ আগস্ট জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বকশীগঞ্জের আমলি আদালতে সিআইডি এই চার্জশিট দাখিল করেছে।

বিষয়টি ৪ সেপ্টেম্বর বুধবার জানাজানি হলে প্রকৃত আসামিকে চার্জশিটভুক্ত না করায় ক্ষুব্ধ হয়েছেন মামলার বাদী মনিরা বেগম। এ ঘটনার ১৪ মাস পর মামলার অভিযোপত্র দেওয়া হলো।

দাখিলকৃত ওই চার্জশিটে প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, রাকিবিল্লাহ রাকিব, রেজাউল করিম, শরিফ মিয়া, মনিরুজ্জামান মনির, বাদশা মিয়া, মো. শাহজালাল মিয়া, শফিকুল ইসলাম ও মো. তোফাজ্জল মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়।

পাশাপাশি মামলার এজাহারের দুই নম্বর আসামি ও চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ২৭ জনকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে মামলার দুই নম্বর আসামিসহ প্রকৃত আসামিকে মামলায় চার্জশিট থেকে বাদ দেওয়ায় দাখিলকৃত চার্জশিট প্রত্যাখ্যান করেছেন নাদিম হত্যা মামলার বাদী মনিরা বেগম। তিনি মামলার পুনরায় তদন্ত করে চার্জশিট দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত বছরের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ ২৪ ডটকমের সংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় ১৮ জুন বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম।

সেই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ১৪ মাস পর চার্জশিট দাখিল করেন সিআইডি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক নাদিম হত্যা : মামলার চার্জশিট প্রত্যাখ্যান করলেন নাদিমের স্ত্রী মনিরা

আপডেট সময় ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪