ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

জামালপুরে বিএনপি নেতার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কের ওপর হামলার অভিযোগ

সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক শাহরিয়ার হক সাকিব। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার হক সাকিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। ৩০ আগস্ট শুক্রবার রাতে শহরের বাজারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে সাকিব এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সাকিব অভিযোগ করে বলেন, চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতায় আমাদের একটা কর্মসূচি ছিল। আনুমানিক রাত ১১ টার দিকে কর্মসূচি শেষ করে বাসায় ফিরছিলাম। এ সময় বিএনপিনেতা শামীম আহমেদের বাসার সামনে আসা মাত্র শামীম আহমেদের নেতৃত্বে জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন ও রিগ্যালসহ প্রায় ২০/২৫ জন লোক আমার ওপর অতর্কিত হামলা করে। তাদের হাতে থাকা লাঠি, রড দিয়ে আমাকে আঘাত করে। এ সময় আমার মা, চাচী ও জেঠি প্রতিবাদ করলে তাদেরকেও নির্যাতন করা হয়।

তিনি আরও বলেন, তারা শুধু মারধর করেই শান্ত হয়নি রীতিমত আমার বাবা ও আমাদের পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয়। এর আগে জুম্মা নামাজের সময় আমার বাবা বড় মসজিদের ভেতরে তাদের রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ করলে আমার বাবাকে তারা মারধর করে।

তিনি আরও বলেন, আমরা ছাত্ররা যে বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আমাদের সেই বাক স্বাধীনতাই যদি না থাকে তাহলে কেন আন্দোলন করলাম। এ সময় তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হামলার প্রসঙ্গে বিএনপিনেতা শামীম আহমেদ এ প্রতিবেদককে বলেন, হামলার ঘটনা সঠিক নয়, তবে একটু ধাক্কার ধাক্কির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমি মধ্যস্থতা করে দিবো।

উল্লেখ্য, জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ৩০ আগস্ট শহরের বড় জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নামাজের আগে জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল রাজনৈতিক বক্তব্যকালে তার বক্তব্যের প্রতিবাদ করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান। প্রতিবাদ করায় বিএনপিনেতা শামীম আহমেদের লোকজন তাকে মসজিদের ভেতরেই মারধর করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে তাকে মসজিদের বাইরে বের করে দেন।

এরই জের ধরে ৩০ আগস্ট রাত ১১টার দিকে যুবদলনেতা আমান উল্লাহ আমানের ছেলে বাসায় ফেরার পথে শামীম আহমেদের নির্দেশে ২০/২৫ জন সাকিবের ওপর হামলা চালায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জামালপুরে বিএনপি নেতার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় ০৫:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪