ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে হাইজিন কিট সামগ্রী বিতরণ

বন্যার্তদের মাঝে ইউনিসেফের হাইজিন কিট সামগ্রী বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ইউনিসেফের দেওয়া হাইজিন কিট সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বন্যার্ত ও নদীভাঙ্গা ২৮০টি পরিবারদের মাঝে সেসব বিতরণ করা হয়।

ইউনিসেফের সহযোগিতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খড়মা তিলকপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সামগ্রীর মধ্যে রয়েছে হাইজিন কিট, ট্যাবসহ বালতি, গ্যালন, টুল ও পানি বিশুদ্ধকরণ বড়ি। এছাড়াও ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটম্যান্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুজ্জামান খাঁন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রাকিবুল হাসান তমাল, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, ইউপি সদস্য আলী হোসেন প্রমুখ।

এর আগে উপজেলার চর আমখাওয়া, ডাংধরা, চিকাজানী, চুকাইবাড়ী ইউনিয়ন, পৌরসভাসহ আটটি ইউনিয়নের চার হাজার পরিবারের মাঝে হাইজিন কিট সামগ্রী বিতরণ করা ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার

দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে হাইজিন কিট সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪