ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

শেখ হাসিনা কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিকেই গুরুত্ব দিয়েছে : ধর্মমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা, বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার কৃষক সমাজ। পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বাংলাদেশের কৃষকদের, নানাবিধ ভর্তুকি দিয়ে সার-বীজ, যন্ত্রপাতি ও কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে, দেশের খাদ্য পুষ্টি পূরণে নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী জামালপুরের দেওয়ানগঞ্জে ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জিল বাংলা চিনিকল আখচাষী কল্যাণ সমিতির আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। তেমনি আখচাষীদের আগের মত আখচাষ করে চিনি শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জিলবাংলা চিনিকল ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মান্নান মোল্লা, শফিকুর রহমান শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে আখচাষী কল্যাণ সমিতির বিগতদিনে মৃত্যুবরণকারীদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনা কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিকেই গুরুত্ব দিয়েছে : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৯:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪