ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন মির্জা আজম এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

ঐতিহ্যবাহী জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ মার্চ সকালে এ উপলক্ষে কলেজ পুকুর পাড়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিন কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জামালপুর পৌরসভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের নামফলক উম্মোচন করে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

এর আগে কলেজ পুকুর পাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

আপডেট সময় ০৫:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪