ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

বাংলা ইশারা ভাষা দিবসে জামালপুর শহরে শোভাযাত্রা বের হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে বাংলা ইশারা দিবস পালিত হয়।

৭ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্র বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্র শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিউর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ইউনিসেফ ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের শিশু বিষয়ক কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, বাতিঘর সংস্থার সভাপতি মিজানুর রহমান, সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের সহযোগিতায় এই দিবসটির কর্মসূচি পালিত হয় ।

আলোচনা শেষে জেলা প্রশাসক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে পুরস্কার ও বিভিন্ন রোগে আক্রান্ত প্রতিবন্ধী ১৪ জনের হাতে চেক তুলে দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আপডেট সময় ০৫:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪