ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল

বকশীগঞ্জ : সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবীর হাত থেকে শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পুরস্কার গ্রহণ করেন সাবে এসিল্যান্ড শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ার পর সম্মননা পুরস্কার গ্রহণ করেছেন কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

২৫ অক্টোবর, শনিবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক এসিল্যান্ড শাহ জহুরুল হোসেনকে শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পুরস্কার তুলে দেন।

বর্তমানে শাহ জহুরুল হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে ৯ অক্টোবর, বৃহস্পতিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সিলেট বিভাগে ভূমিসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনকে মনোনীত করা হয়।

পুুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, মানুষের জন্য সেবার ব্রত নিয়ে প্রশাসনে যোগ দিয়েছি। অসংখ্য মানুষ ভূমি জটিলতার মধ্যে রয়েছে। চেষ্টা করেছি মানুষ যেন আমার কাছে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়। সেই লক্ষ্য নিয়েই সেবা গ্রহিতাদের সেবা দিয়েছি। এরই স্বীকৃতিস্বরূপ সিলেটের বিভাগীয় কমিশনার স্যার আমাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড মনোনীত করেছেন। আগামী দিনেও আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাব। এজন্য বকশীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করছি।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল

আপডেট সময় ১০:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫