ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি
এবি পার্টিনেতা আইনজীবী ছানোয়ার হোসেন বলেছেন,

“আওয়ামী লীগের ক্লিন ইমেজের সবার রাজনৈতিক দল করার অধিকার আছে”

জামালপুর : বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আইনজীবী ছানোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আইনজীবী মো. ছানোয়ার হোসেন বলেছেন, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের। যারা ব্যক্তি হিসাবে ভাল। যাদের কোন বদনাম নেই। তাদের যেকোন রাজনৈতিক দল করার অধিকার আছে। আওয়ামী লীগ যারা করে তাদের অপরাধ করেছে গুটিকয়েক। কিন্তু দায় সবার না। যার অপরাধ দায় তার। যিনি অপরাধ করেছেন তিনি শাস্তি পাচ্ছেন।

জামালপুর-৫ সদর আসনে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত হওয়ায় ২৫ অক্টোবর, শনিবার দুপুরে জামালপুর শহরের জেলা পরিষদ হলরুমে জামালপুর সদর উপজেলা এবি পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোন সমর্থকের যদি এবি পার্টির লক্ষ্য-উদ্দেশ্য বা নতুন দল হিসেবে এবি পার্টির কার্যক্রম ভাল লাগে। তাহলে দলে যোগদান করতে পারবেন। শুধু আওয়ামী লীগ নয়। অন্যান্য যেকোন রাজনৈতিক দল থেকে এবি পার্টিতে যোগদান করার সুযোগ আছে।

তিনি বলেন, বিএনপি ও জামায়াতের জোটের বাইরে তৃতীয় জোট গঠনের প্রক্রিয়া চলছে। এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ দলগুলোর একটি প্ল্যাটফর্ম অনেক দূর এগিয়েছে। আপনারা শিগগির জানতে পারবেন তৃতীয় একটি শক্তিশালী জোট আবির্ভূত হবে। তবে এবি পার্টি কোন নির্বাচনী জোটে যাবে এখনও সিদ্ধান্ত হয়নি। কোন না কোন জোটে যুক্ত হবে। কিন্তু নির্বাচনের জন্য আমরা ৩০০ আসনেই প্রস্তুতি নিচ্ছি। এখনও পর্যন্ত ১০৯টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে আরও ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

সদর উপজেলা এবি পার্টির আহ্বায়ক মো. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের দলীয় প্রার্থী প্রকৌশলী লিপসন মিয়া, জেলা এবি পার্টির যুগ্মআহ্বায়ক এম এ খালেক, আইনজীবী আনোয়ার হোসেন, আইনজীবী গোলাম কুদ্দুস, জামালপুর পৌর এবি পার্টির আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, জেলা এবি যুব পার্টির আহবায়ক মো. শিহাব ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর- ৫ (সদর) আসনে আইনজীবী ছানোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ায় তাকে শুভেচ্ছা জানান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবি পার্টিকে শক্তিশালী করে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ভোটারদের দরজায় যাওয়ার আহ্বান জানান বক্তারা। পরে বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন নেতা-কর্মী এবি পার্টিতে যোগদান করেন।

জনপ্রিয় সংবাদ

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

এবি পার্টিনেতা আইনজীবী ছানোয়ার হোসেন বলেছেন,

“আওয়ামী লীগের ক্লিন ইমেজের সবার রাজনৈতিক দল করার অধিকার আছে”

আপডেট সময় ০৮:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫