ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২৯ ডিসেম্বর দুপুরের পর থেকে নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বিটিআরসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিটিআরসির এ নির্দেশনা কার্যকর করেছে দেশের সকল মোবাইল অপারেটর।

এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে যাবে। তবে ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ এবং ভয়েস কল সেবা চালু থাকবে।

মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক। তিনি বলেন, আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা এখনো পাইনি।

৩০ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সারা দেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলবে। অপারেটররা যে নির্দেশনা পাওয়ার কথা বলছেন, তাতে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত ফোরজি ও থ্রিজি সেবা পাওয়া যাবে না। এর আগে গত ২৭ ডিসেম্বর রাত থেকে প্রায় ১০ ঘন্টা মোবাইল ইন্টারনেটে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রাখা হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি

আপডেট সময় ০৬:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮