ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

বিজয়ের পর নেতাকর্মীদের সাথে নূর মোহাম্মদের শুভেচ্ছা বিনিময়

নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদ দেওয়ানগঞ্জে জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

৮ জানুয়ারি দিনব্যাপী তিনি উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানি, চুকাইবাড়ী, সদর ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় পৃথক পৃথকভাবে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নূর মোহাম্মদ বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আজ আমি নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেছি। তাই আগামী ৫ বছর আপনাদের নিয়ে যেন এলাকার উন্নয়ন ও আপনাদের সেবা দিতে পারি এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাজাহান আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. ইমরান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, পৌর মেয়র শেখ মো. নূরন্নবী অপু, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত এমপি নূর মোহাম্মদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

বিজয়ের পর নেতাকর্মীদের সাথে নূর মোহাম্মদের শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৯:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪