ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে রোটারী ক্লাবের অপরাজেয় শিশুদের চিকিৎসা সেবা

স্বাস্থ্যসেবামূলক নিয়মিত প্রজেক্টের উদ্বোধন করেন রোটারী ক্লাব অফ জামালপুরের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পী।ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:

বিশ্বের অন্যতম বৃহৎ সেবাদানকারী প্রতিষ্ঠানের শাখা সংগঠন রোটারী ক্লাব অফ জামালপুরের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় কেন্দ্র অপরাজেয় বাংলাদেশের নিবাসীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২২ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা ও রোটারী ক্লাবের নিয়মিত কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রোটারিয়ান আব্দুল আহাদ স্বাধীন, রোটারিয়ান কামরুন্নাহার ডেইজি, রোটারিয়ান আফরোজা আক্তার, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ম্যানেজার আশরাফুল আলম প্রমুখ।

জানা যায়, এদিন ৩২ জন শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দেন। পাশাপাশি বিনা মূল্যে ওষুধ, স্যানেটারি ন্যাপকিন এবং শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য, রোটারী ক্লাব অফ জামালপুর অপরাজেয় শিশুদের নিয়মিত বা সিগনেচার প্রজেক্টের আওতায় স্বাস্থ্যসেবা প্রদান করবে।

এ ব্যাপারে জামালপুর ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পী বলেন, আমরা অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি এই শিশুদের কল্যাণে বহুমাত্রিক কাজ করছি। এর আগে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিনা মূল্যে অপরাজেয় শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

অপরাজেয়র সেন্টার ম্যানেজার আশরাফুল আলম আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, শিশুদের নিয়ে হাসপাতালে বা প্রাইভেটে ক্লিনিকে চিকিৎসার জন্য গেলে নানা ভোগান্তি পোহাতে। রোটারী ক্লাব স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের সেন্টারে চলে এসেছে। এটা আমাদের জন্য বড় ধরনের প্রাপ্তি। চিকিৎসার জন্য শিশুদের নিয়ে আর বাইরে যেতে হবে না।

আজ অপরাজেয় শিশুরা স্বাস্থ্যসেবা পেয়ে উৎসব আনন্দ উপভোগ করে। সবার চোখে মুখে তৃপ্তির ছাপ ফোটে উঠে।

উল্লেখ্য, রোটারী ক্লাব অফ জামালপুর ইতিমধ্যেই নানামূখী কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে জামালপুর পৌরসভার বামুনপাড়া গ্রামে সোয়া ছয়শ পরিবারসহ এলাকায় প্রায় ১৪ হাজার বারোমাসী সজিনা চারা বিতরণ করেছে। এই গ্রামে প্রতিটি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। বিনা মূল্যে মানসিক রোগ, হৃদরোগ, হেফাটাইটিস বি, চক্ষু ক্যাম্পসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

রোটারী ক্লাব অফ জামালপুর হৃদরোগ বিষয়ক সচেতনতা বিষয়ক গণক্যাম্পেইনের আয়োজন করবে। জামালপুর মির্জা আজম অডিটরিয়ামে সহস্রাধিক মানুষ হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, রানা পদ্ধতি শিখা এবং বেশকিছু রোগী বিনা মূল্যে হৃদরোগের চিকিৎসাসেবা পাবেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে রোটারী ক্লাবের অপরাজেয় শিশুদের চিকিৎসা সেবা

আপডেট সময় ০৩:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩