ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

আলোর পথযাত্রী করেছেন শেখ হাসিনা : কৃষিমন্ত্রী

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

২০১৪ থেকে ১০১৮ পর্যন্ত, এই দশটি বছর এ দেশের সুশাসন সমৃদ্ধি এবং মানুষকে আলোর পথযাত্রী করেছেন শেখ হাসিনা। এ কথা বলেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ১৭ ডিসেম্বর বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে ওইসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, জয় হবে, জয় হবে, হবে জয়-মানবের তরে, মাটির পৃথিবী দানবের তরে নয়। ওই দানবদের আমরা পরাজিত করবো শেখ হাসিনার নেতৃত্বে।

এর আগে পৌর শহরের পালপাড়া মহল্লা, আড়াইআনী বাজার, ব্যাপারীপাড়া মোড় ও গড়কান্দা মহল্লায় পৃথক পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এসব সভায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হালিম উকিল, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, দপ্তর সম্পাদক রেজাউল করিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্যপরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারসহ দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আলোর পথযাত্রী করেছেন শেখ হাসিনা : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮