ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

২৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে পাইলটের মৃত্যু, অতঃপর…

বাংলারচিঠিডটকম ডেস্ক : ২৭১ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলিতে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। মাঝ আকাশে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান পাইলট। এর পর পানামাতে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

১৫ আগস্ট বিমানটির সূত্র দিয়ে এক খবরে নিউইয়র্ক পোস্ট ও ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ আগস্ট রাতে পাইলট ইভান আন্দাউর (৫৬) বিমান চলার সময়ে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিমানের ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে থেকে জানানো হয়, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ছাড়ার তিন ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন ইভান বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

এক বিবৃতিতে এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়, আমরা ইভানের ২৫ বছরের কর্মজীবন এবং তার মূল্যবান অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার জীবন রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পর ১৫ আগস্ট ফ্লাইটটি পানামা ছাড়ে।

ওই পাইলটের চিকিৎসার দায়িত্বে থাকা একজন নার্স জানিয়েছেন, তাদের কাছে ভালো চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে পাইলটের মৃত্যু, অতঃপর…

আপডেট সময় ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩