ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

বন ও বন্যপ্রাণি সংরক্ষণে প্রকৃতি ও জীবন ক্লাবের সচেতনতামূলক সভা

সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ২৪ জুন দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে বন ও বন্যপ্রাণি সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই এবং বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়৷

প্রকৃতি ও জীবন ক্লাব জামালপুরের সভাপতি ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ।

প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মোরশেদ ইকবাল, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক ও প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাযযাদ আনসারী, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, জামালপুর প্রেসক্লাবের সদস্য ও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য শীলা আহমেদ প্রমুখ।

সচেতনতামূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা। ছবি : বাংলারচিঠিডটকম

সচেতনতামূলক সভার শুরুতেই মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ ও এর প্রভাব সম্পর্কে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সচেতনতামূলক সভায় বন ও বন্যপ্রাণি সংরক্ষণে বিভিন্ন পরামর্শ দেন আলোচকবৃন্দ। তারা বলেন, বন ও বন্যপ্রাণি সংরক্ষণে বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা, জামালপুরের বিস্তীর্ণ বনাঞ্চলসহ সারা দেশে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করে প্রকৃতি, মানুষ ও অন্যান্য প্রাণিদের মধ্যে সম্পূরক পরিবেশ তৈরি করা, ইটভাটায় কাঠপোড়ানো বন্ধ করা, তরুণ প্রজন্মের মাঝে বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার পদক্ষেপ গ্রহণ এবং বন ও বন্যপ্রাণি সংরক্ষণে দেশের প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন ও বন্যপ্রাণি সংরক্ষণে প্রকৃতি ও জীবন ক্লাবের সচেতনতামূলক সভা

আপডেট সময় ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩