ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

মাদারগঞ্জে ৪৪ বছর পর কৃষি বিভাগের জমি উদ্ধার

জমিটি উদ্ধার করে সীমানা পিলার স্থাপন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দীর্ঘ ৪৪ বছর পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে বেদখল হয়ে যাওয়া ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, মাদারগঞ্জ পৌর এলাকার ক্ষুদ্র জোনাইল মৌজার মিয়া বাজারের নিকট কৃষি সম্প্রসারণের পাট উৎপাদন অফিসের জন্য জনৈক ইসমাইল হোসেনের নিকট থেকে দলিল মূলে ১৯৭৯ সালে জমি ক্রয় করে। কিন্তু জমিটি নিজ দখলে রেখে দেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর মাদারগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের নেতৃত্বে একদল কর্মকর্তা ১১ জুন জমিটি উদ্ধার করে সীমানা পিলার স্থাপন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি বাজারেরর ৩৭ শতাংশ জমিসহ আরও ১৭ শতাংশের কয়েক কোটি টাকার জমি বেদখল হয়ে আছে সেগুলো পর্যায় ক্রমে উদ্ধার করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

মাদারগঞ্জে ৪৪ বছর পর কৃষি বিভাগের জমি উদ্ধার

আপডেট সময় ০৯:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩