ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই : সুলতানা কামাল

বক্তব্য রাখেন সম্মিলিতি সামাজিক আন্দোলনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকারকর্মী আইনজীবী সুলতানা কামাল। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকারকর্মী আইনজীবী সুলতানা কামাল। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকারকর্মী আইনজীবী সুলতানা কামাল বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে পরিচিত। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংখালঘু নির্যাতন বন্ধ করতে পারছে না। পঙ্কজ দা’র আদর্শ ও স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।

ষাটের দশকের শীর্ষ জননেতা, ত্যাগী রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকারকর্মী সুলতানা কামাল এসব কথা বলেন।

২৪ মে বিকেলে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে এ স্মরণসভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই সরাসরি দলীয় রাজনীতি না করলেও রাজনীতি দেখেছি পারিবারিকভাবে। ১৯৪৭ থেকে যতগুলো আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন, আমাদের সাংস্কৃতিক, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, নারী আন্দোলন, যেকোন সামাজিক আন্দোলনের সবকিছুর সাথেই পঙ্কজ দা’র একটি সংযোগ ছিল। পঙ্কজ দা সেই জায়গার গুরুত্ব থেকেই সামাজিক আন্দোলন শুরু করেছিলেন।

সুলতানা কামাল বলেন, আজকে মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, নিষেধাজ্ঞার কথাও আসছে। যারা দেশ পরিচালনা করেন কিংবা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাদের ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে কোন সাম্রাজ্যবাদ ক্ষতি করতে পারবে না, যেমন একাত্তরেও পারে নাই।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক সাযযাদ আনসারীর সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য রাজিয়া সামাদ ডালিয়া, গণতন্ত্রীপার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাতৎ হোসেন, প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের শ্যালিকা বহ্নিশিখা পুরকায়স্থ, নাগরিক স্মরণ সভা পরিষদের আহ্বায়ক উৎপল কান্তি ধর, সদস্য সচিব জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই : সুলতানা কামাল

আপডেট সময় ১১:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩