ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধানের শীষে ভোট দিলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, ধানের শীষে ভোট দিলে, আর যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। রাষ্ট্র পরিচালনার সকল বিষয় ৩১ দফায় উল্লেখ করা হয়েছে।

২৫ অক্টোবর, শনিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটারা জয়নগর স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম তালুকদার।

শামীম তালুকদার আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ যার যার মত স্বাধীনভাবে চলবে। একজন আরেক জন্যের উপর কোন কর্তৃত্ব করতে পারবে না। সে কারণেই তিনি কারও সাথে আপস করেননি।

তিনি বলেন, গত ১৮ বছর দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংসের স্তূপ থেকে এ দেশকে ঘুরে দাঁড়াতে হলে সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবেনা। আগামীতে বিএনপি সরকার গঠন করলে, সকলের মতামত নিয়ে প্রতিটি এলাকায় উন্নয়ন করা হবে। জনগণকে পাশ কাটিয়ে একজায়গায় বসে তালিকা করার দিন শেষে। সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। অর্ধবৃত্ত ও বাড়িঘর করার জন্য রাজনীতি করতে আসলে তাকে ব্যবসায়ী হতে বলেন তিনি।

শামীম তালুকদার বলেন, মসজিদে মসজিদে গিয়ে একটি দল বলছে তাদের দলে না থাকলে বলে বেহেশত পাওয়া যাবে না। এসব বলে বলে মানুষকে বিভিন্ন সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। ঐ দল থেকে সবাইকে সাবধান হতে পরামর্শ দেন তিনি।

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক অধ্যাপক খায়রুল আলম শ্যামল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমুখ।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ধানের শীষে ভোট দিলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার

আপডেট সময় ১০:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫