ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : বকশীগঞ্জে আনন্দ শোভাযাত্রা

বকশীগঞ্জ : গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের বকশীগঞ্জে ” জনতার অধিকার , আমাদের অঙ্গিকার” স্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।২৬ অক্টোবর,  রবিবার দুপুরে দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের হয়।

আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন। শোভাযাত্রা উপজেলা পরিষদের এর সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্মআহবায়ক মোনাহার হোসেন, যুগ্মআহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভা করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন বলেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে নির্বাচিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলটির নেতা কর্মীরা সংগ্রাম চালিয়ে যেতে হবে। এ জন্য নেতা-কর্মীদের প্রতি সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : বকশীগঞ্জে আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৯:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫