ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ছয় বোর্ডের ১৪ ও ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের ছয় শিক্ষাবোর্ডে আগামী ১৪ মে (রবিবার) ও ১৫ মে (সোমবার) এর এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (১৩ মে) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আগামী রবিবার ও সোমবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে অন্যান্য বোর্ডে নির্দিষ্ট দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

অধ্যাপক তপন কুমার সরকার জাতীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন ছয়বোর্ডের ১৪ ও ১৫ মে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ছয় বোর্ডের ১৪ ও ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩