ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

চৈতন্য নার্সারির আদলে নার্সারি গড়ে তোলার উদ্যোগ

প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধরের বাসায় মতবিনিময় সভা এবং চৈতন্য নার্সারীর বিরল প্রজাতির পাম গাছ। ছবি: বাংলারচিঠিডটকম

প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধরের বাসায় মতবিনিময় সভা এবং পাশের ছবিতে চৈতন্য নার্সারির বিরল প্রজাতির পাম গাছ। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শতাব্দীর স্বাক্ষর জামালপুরের চৈতন্য নার্সারির বিরল প্রজাতির পাম গাছ সংরক্ষণ এবং বিলুপ্ত চৈতন্য নার্সারির আদলে আরও একটি নার্সারি গড়ে তোলার উদ্দেশ্যে ১ মে বিকালে জামালপুর শহরের বসাকপাড়ায় প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধরের বাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। এতে সভাপতিত্ব করেন শেরপুরের মাদার তেরেসা নামে খ্যাত নারীনেত্রী রাজিয়া সামাদ ডালিয়া।

আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংবাদিক উৎপল কান্তি ধর, কবি আলী জহির, সনাক জামালপুর জেলা কমিটির সভাপতি অজয় কুমার পাল, কবি সাযযাদ আনসারী, মুক্তি সংগ্রাম যাদুঘরের টাস্ট্রি হিল্লোল সরকার, সাংস্কৃতিক কর্মী মহব্বত হোসেন, সাংবাদিক জাহিদুর রহমান উজ্জল, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তুষার মল্লিক, শিক্ষক ও কবি আশরাফুল ইসলাম স্বাধীন প্রমুখ।

মূল আলোচক ছিলেন দেশের বিশিষ্ট প্রকৃতি বিষয়ক লেখক মোকারম হোসেন।

আলোচকরা বলেন, জামালপুর শহরের বোসপাড়ায় ঈশ্বর চন্দ্র গুহ ১৮৯৪ খ্রিস্টাব্দে গড়ে তুলেন বিশ্বজয়ী চৈতন্য নার্সারি যার পরিমাণ ছিল ৪৫ বিঘা। এই নার্সারি বিলুপ্ত হয়ে গেছে বহু বছর আগে, জমিও দখল হয়ে গেছে। এখনো ওই নার্সারিতে সেই সময়কার রোপিত কিছু বিরল পামগাছ টিকে রয়েছে। গাছগুলো সরকারি স্থাপনার মধ্যে, ফলে যে কোন সময় ওই গাছগুলো কেটে ফেলা হতে পারে। সেগুলোকে সংরক্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি চৈতন্য নার্সারির আদলে মেলান্দহের গান্ধি আশ্রম ও মুক্তি সংগ্রাম জাদুঘরের প্রাঙ্গণে দুই বিঘা জমিতে চৈতন্য নার্সারি নামে আরও একটি নার্সারি গড়ে তোলার পরিকল্পনা করা হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

চৈতন্য নার্সারির আদলে নার্সারি গড়ে তোলার উদ্যোগ

আপডেট সময় ০৯:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩