ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

মাদারগঞ্জ : গাঁজাসহ আটক শিরিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ শিরিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৩ সেপ্টেম্বর, বুধবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় শিরিনা বেগমের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিরিনা বেগম বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার মুকুল শেখের স্ত্রী।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তখন শিরিনা বেগমের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ এবং তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিরিনা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) বিদ্যুৎ বিহারী নাথ উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্ত শিরিনা বেগমকে আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এই প্রতিবেদককে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিরিনা বেগম নামে নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১০:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬