ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : সমাবেশে বক্তব্য রাখেন এপিসিও ম্যানেজার অরবিন্দ এস. গোমেজ। ছবি : বাংলারচিঠিডটকম

স্বাস্থ্য, ওয়াস, পুষ্টি এবং প্রাথমিক শিক্ষাসহ শিশুদের সর্বোত্তম সুরক্ষায় সমন্বিত প্রকল্প কাঠামোকে শক্তিশালীকরণের লক্ষ্য নিয়ে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর বার্ষিক শিখন সমাবেশ ২৩ সেপ্টেম্বর, বুধবার জামালপুর ইউএস চাইল্ড সিটিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশে প্রধান আলোচক ছিলেন সিনিয়র এপিসিও ম্যানেজার অরবিন্দ সিলবেস্টার গোমেজ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এপি ম্যানেজার মিনারা পারভীন, ওয়ার্ল্ড ভিশন এপির ফিন্যান্স অফিসার তুলি ডি কস্তা, টেকনিক্যাল ম্যানেজার লাইভলিহুড ইফতেখার উদ্দিন আহমেদ প্রমুখ।

জামালপুর : সিএফদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সমাবেশে বিভিন্ন পর্যায়ের কমিউনিটি ফ্যাসিলিটেটরগণ গত এক বছরের কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন সফলতার গল্প তুলে ধরেন। একই সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে লক্ষ্যপূরণে ভূমিকা রেখেছেন সেসব কৌশলগুলোও উল্লেখ করেন তারা। পাশাপাশি আগামী বছরে প্রকল্পের সফল বাস্তবায়নে নানামুখী উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম কার্যক্রম পরিবীক্ষণ করতে গিয়ে কাছ থেকে দেখা অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, বিপদাপন্ন শিশুদের প্রতি গুরুত্বারোপ, সহনশীলতা, নিজস্বতা বোধ তৈরি, সবুজ বিদ্যালয়, পরিচ্ছন্ন ও স্বাস্ব্যসম্মত এবং পরিবেশবান্ধব গ্রাম গঠনের কার্যক্রম, শিশু ও কিশোরদের মাধ্যমে সৃষ্টিশীল কাজের উদ্যোগ গ্রহণ, গণজাগরণমূলক বিভিন্ন প্রচারণা, স্পন্সরশিপ, কারিগরি দক্ষতা উন্নয়ন, তথ্য সরবরাহ, নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি, শিশুশ্রম থেকে মুক্ত করে পুণরায় বিদ্যালয়ে ভর্তি করা, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, সামাজিক সংহতি, বাল্যবিয়েমুক্ত গ্রাম প্রতিষ্ঠা, জেন্ডার সমতা, কৃষি উৎপাদনে আধুনিকায়ন, পুষ্টি উন্নয়নে নানামুখী উদ্যোগ, কমিউনিটি এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, ফাইভ জিরো প্লাসসহ বহুমাত্রিক কাজের সমাহার ঘটিয়ে জামালপুর এপি স্থায়িত্বশীল উন্নয়নের উদাহরণ তৈরি করেছে।

তিনি আরও বলেন, আইপিএফ এর জন্য কমিউনিটির সদস্যদের সম্পৃক্তকরণ, সেবাদাতাদের উপকারভোগীদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করা, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিদের কাছে এপির গুরুত্ব এবং প্রতিটি কাজ প্রশংসা ও সমাদৃত হয়েছে।

জামালপুর : সমাবেশে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান বক্তা এপিসিও ম্যনেজার অরবিন্দ এস. গোমেজ বলেন, জামালপুর এপির টিম স্প্রিরিট অসাধারণ এবং প্রশংসার দাবি রাখে। অনেক অনেক ভাল কাজের উদাহরণ তৈরি হয়েছে। একেকটি সফলগাঁথা নিয়ে গল্প তৈরি হতে পারে। বাল্যবিয়ে, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণায় সিএফ এবং এপি স্টাফদের ভূমিকা ছিল অনবদ্য।

তিনি বলেন, জামালপুর এপি দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করার মতো সকল সুযোগ ও সক্ষমতা রয়েছে। গত এক বছরের গ্যাপগুলো চিহ্নিত করে পরিকল্পনামাফিক কাজ করলে লক্ষপূরণ সম্ভব।

সমাবেশ শেষে নিজেদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। সমাবেশে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনে কর্মকর্তা, কর্মী, সিএফসহ শতাধীক প্রতিনিধি অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬