ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা

জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর : কর্মশালায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের নকশি কাঁথা, বাংলাদেশের গর্ব গাঁথা– এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বরম বৃহস্পতিবার জামালপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, বাংলারচিঠিডটকমএর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহীনুর আলম। কর্মশালা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মো. আতিকুর রহমান লিটন।

জামালপুর : কর্মশালায় প্রধান অতিথি সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, অন্যান্য অতিথি ও অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য বক্তারা জিআই পণ্য হিসাবে জামালপুরের নকশি কাঁথা ও নকশি সূচি শিল্পের সাথে জড়িতদের উন্নত প্রশিক্ষণ, হস্তশিল্প ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করুন, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি হস্তশিল্প পণ্য বিক্রি নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। পাশাপাশি জামালপুরে নকশী পল্লী স্থাপনে কার্যকর ভূমিকা রেখে জামালপুরের নকশী পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬