ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন

মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত

মাদারগঞ্জ : জলাশয়ে অবমুক্ত করা হয়  ৩০৭ কেজি পোনা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাজস্ব খাতের আওতায় ১১টি নির্বাচিত জলাশয় ও খাস পুকুরে মাছের ৩০৭ কেজি  পোনা অবমুক্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার খরকা বিলে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে উপজেলা হাওয়াই রোড এলাকায় আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীদের মধ্যে পোনা বিতরণ করা হয়। বিতরণ করা পোনাগুলো পরে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। তদখন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক প্লাবন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, পৌর কৃষক দলের আহবায়ক ইসহাক আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান এই প্রতিবেদককে বলেন, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার দুটি জলাশয়, সাতটি আশ্রয়ণ প্রকল্পের খাস পুকুর ও দুটি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৩০৭ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এসব পোনা অবমুক্ত করা হয়েছে।

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত

আপডেট সময় ০৯:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬