ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দ্বিতীয়বারের মত আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক : ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ মার্চের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। গেল মাসে ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন সাকিব।

মার্চের সেরা হবার পথে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলেন সাকিব। এর আগে ২০২১ সালের জুলাইয়ের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব।

মার্চ মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নারীদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই।

ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দুই ফরম্যাটের সিরিজই খেলেছেন সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১ রান ও ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ও উইকেট শিকারী ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে ৭৫ রান ও বল হাতে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরমেন্সে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাংলাদেশকে রক্ষা করেন সাকিব।

ওয়ানডের ফর্ম ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অব্যাহত রাখেন সাকিব। তিন ম্যাচের সিরিজে ৩ উইকেট ও ৩৮ রান করেন তিনি। ইংলিশদের প্রথমবারের মত হোয়াইটওয়াশে অবদান রাখেন সাকিব।

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই ৯৩ রান ও ১ উইকেট নেন সাকিব। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৩৮ ও বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব। দুই দেশের বিপক্ষে মার্চে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মোট ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট শিকার করেন সাকিব।

মার্চ মাসের সেরা হয়ে সাকিব বলেন, ‘ এ পুরস্কার জিততে পেরে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ দিতে চাই। এ স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক। কারণ গত মাসে দুর্দান্ত কিছু ক্রিকেটারের বিশেষ পারফরমেন্স ছিল।’

তিনি আরও বলেন, ‘যদি গত মাস থেকে উল্লেখযোগ্য পারফরমেন্স বেছে নিতে হয়, তাহলে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করাটা ছিলো দুর্দান্ত। সব বিভাগে দুর্দান্ত পারফরমেন্সের কারণে আমার জন্য নিজের ভূমিকা ও দলে অবদান রাখার দিকে মনযোগ দেওয়াটা সহজ হয়ে গিয়েছিলো।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

দ্বিতীয়বারের মত আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত সাকিব

আপডেট সময় ০৩:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩