ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

জাপানে কাজ না করায় এমপিকে বহিষ্কার

বাংলারচিঠিডটকম ডেস্ক : কখনই কোন কাজ না করায় জাপান পার্লামেন্ট আইনপ্রণেতা ওশিকাজু হিগাশিতানিকে বহিষ্কার করেছে। গত ৭০ বছরের মধ্যে দেশটিতে এই প্রথম কোন এমপিকে বহিষ্কার করা হলো।

জনপ্রিয় ওশিকাজু ইউটিউবার থেকে পার্লামেন্টের আইনপ্রণেতা হন।

মাসের পর মাস ধরে পার্লামেন্টে অনুপস্থিতি থাকায় মার্চের প্রথম দিকে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পার্লামেন্টারি সেশনে উপস্থিত হন নি।

হিগাশিতানি (৫১) পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ২০২২ সালের নির্বাচনে। কিন্তু, উপস্থিতির প্রয়োজন সত্ত্বেও তিনি কখনই পার্লামেন্টের কোন সেশনে অংশ নেন নি।

বরং সাবেক ব্যবসায়ী ও পরে ইউটিউবার হওয়া ওশিকাজু হিগাশিতানি দুবাইয়ে তার বাড়িতেই অবস্থান করছিলেন। তার দাবি তিনি জাপান ফিরে গেলে তাকে আটক করা হতে পারে।

জাপান পার্লামেন্টের উচ্চকক্ষ ১৪ মার্চ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, দেশটিতে ১৯৫১ সালের পর এই প্রথম কোন পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

জাপানে কাজ না করায় এমপিকে বহিষ্কার

আপডেট সময় ০৭:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩