ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে ব্যবস্থা নেবে ইসি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, কোনো নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পক্ষপাতের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৩০ নভেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যদি কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা ইসি ও আদালতে এ ব্যাপারে প্রতিকার চাইতে পারেন।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, গণভবনে স্বশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

তিনি বলেন, তারা আসছেন, দেখা করেছেন, সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণবিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না এটা আচরণবিধির লঙ্ঘন।’
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে ব্যবস্থা নেবে ইসি

আপডেট সময় ০৭:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮