ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুর ক্রিকেট একাডেমি লড়বে চূড়ান্ত খেলায়

জামালপুর ক্রিকেট একাডেমি দল। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ
ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুর ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগে ২৮ নভেম্বর জামালপুর ক্রিকেট একাডেমি দল ও দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জামালপুর ক্রিকেট একাডেমি দল ৩২ রানে জয় লাভ করে লিগের চূড়ান্ত খেলায় স্থান করে নিয়েছে।

জামালপুর জিলা স্কুল মাঠে এ ম্যাচে টস জিতে জামালপুর ক্রিকেট একাডেমি দলের অধিনায়ক বসু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তার দল নির্ধারিত ২০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে।

জবাবে অধিনায়ক সৌরভের দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দল ব্যাটিংয়ে নেমে ২০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে।

ফলে জামালপুর ক্রিকেট একাডেমি দল ৩২ রানে জয় লাভ করে। সেই সাথে দলটি চূড়ান্ত খেলা নিশ্চিত করতে সক্ষম হয়।

আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দল অন্তর। খেলায় আম্পায়ের দায়িত্বে ছিলেন শিশির ও প্রান্ত।

দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর ক্রিকেট একাডেমি দল : ২০ ওভারে ১৫১/১০ ( শাহেদ ২৩, বসু ১৯, সৌরভ ৩/৩৭, মুস্তাফিজ ২/২৩)
দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি দল : ২০ ওভারে ১১৯/১০ ( নাজমুল ৩১, মেহেদী ১৭, স্বপন ৩/১৬, অন্তর৩/২৪
ফলাফল : জামালপুর ক্রিকেট একাডেমি দল ৩২ রানে জয়ী।

উল্লেখ, জামালপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার দশ বছরের সাফল্য ও অর্জন উদযাপন উপলক্ষে আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগের আয়োজন করেছে জামালপুর ক্রিকেট একাডেমি। লিগে অংশ নিচ্ছে পাঁচটি দল। দলগুলো হলো মেলান্দহ ক্রিকেট একাডেমি, জামালপুর ক্রিকেট একাডেমি, দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি, সরিষাবাড়ী ক্রিকেট একাডেমি ও জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল। এ লিগ অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জিলা স্কুল মাঠে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুর ক্রিকেট একাডেমি লড়বে চূড়ান্ত খেলায়

আপডেট সময় ১০:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮