ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

খেরসনে ভয়াবহ হামলা, ‘সন্ত্রাস’ উল্লেখ করে তীব্র সমালোচনা জেলেনস্কির

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি খেরসনে ভয়াবহ গোলা হামলাকে রুশ ‘সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে- এর তীব্র সমালোচনা করেছেন।

শনিবার খেরসন শহরে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় ১০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। এ প্রেক্ষাপটে জেলেনস্কি যুদ্ধাবস্থাতে বড়োদিনের উৎসব পালনরত দেশবাসীর প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। খবর এএফপি’র।

যুদ্ধ শুরুর ১০ মাস পূর্ণের দিন রাশিয়া দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী খেরসনের একটি ব্যস্ততম বাজারে বৃষ্টির মতো গোলা ছুঁড়ে। নভেম্বরে কিয়েভ বাহিনী শহরটি পুর্নদখল করে। কিন্তু শহরটি অব্যাহতভাবে রুশ হুমকির মধ্যেই রয়েছে।

সর্বশেষ এই রুশ হামলাকে ‘সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে- জেলেনস্কি ট্রেলিগ্রামে বলেছেন, দমনপীড়ন ও আনন্দের জন্যেই এ হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, এটিই আজকের ইউক্রেনবাসীর বাস্তব জীবন। বিশ্বকে আজ দেখতে ও বুঝতে হবে কোন চরম শয়তানের বিরুদ্ধে আমরা লড়াই করছি ।

এদিকে রুশ নিযুক্ত খেরসনের প্রধান ভ্লাদিমির সালডো টেলিগ্রামে বলেছেন, এটি রাশিয়াকে দোষারূপ করতে ইউক্রেনের ঘৃণ্য উস্কানি।

আঞ্চলিক গভর্ণর ইয়ারোশ্লাভ ইয়ানুশেভিচ বলেছেন, খেরসনের এ হামলায় ১০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক।

জরুরি সেবাসমূহ বলছে, নগরীর একটি আবাসিক এলাকায় গোলার কারনে ৬৬টি গাড়িতে আগুন ধরে যায়। প্রায় ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

খেরসনে ভয়াবহ হামলা, ‘সন্ত্রাস’ উল্লেখ করে তীব্র সমালোচনা জেলেনস্কির

আপডেট সময় ০৩:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২