ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইংরেজি শিক্ষার গুরুত্ব বিষয়ে আশেক মাহমুদ কলেজে সেমিনার

সেমিনারে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে ইংরেজি বিভাগের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর কলেজের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। বিষয় ছিল- শিক্ষার্থীদের কর্মবাজারে প্রবেশে সহযোগিতায় ইংরেজির ভূমিকা অনুধাবন: শিক্ষক ও শিক্ষার্র্থীদের কর্তব্য।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী এবং সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জয়শ্রী ঘোষ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনোয়ার হুসেন।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে কর্মবাজারে ইংরেজির নানাবিধ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং কলেজে ইংরেজি শিক্ষার উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন। তিনি এর অধিকতর উন্নতির জন্য ভবিষ্যতে আরো কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। অতিথিগণ তাঁদের বক্তব্যে ইংরেজি শিক্ষার অপরিহার্যতার কথা তুলে ধরেন। প্রবন্ধ উপস্থাপন, প্রশ্নোত্তর পর্ব, প্রাণবন্ত বিতর্ক আর আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংরেজি শিক্ষার গুরুত্ব বিষয়ে আশেক মাহমুদ কলেজে সেমিনার

আপডেট সময় ০৯:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২