ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এসব মানুষ হতাহত হয়। ১৮ নভেম্বর পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন এএফপি’কে বলেন, ১৭ নভেম্বর রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। এই গ্রীস্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্ঠি হয়।

বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ বছর পাকিস্তানে রেকর্ড পরিমাণে মৌসুমি বৃষ্টিহয়। এতে দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এরফলে প্রায় ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে এর ক্ষত এখনো রয়ে গেছে।

বিশ্বাসযোগ্য বিভিন্ন গবেষণাপত্রে বলা হয়, এ ধরনের ব্যাপক বন্যার সাথে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।

আপলোডকারীর তথ্য

৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

আপডেট সময় ০৬:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২