ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে চেক জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি আকবর আটক

চেক জালিয়াতি ও প্রতারণা মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি আকবর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপক চেক জালিয়াতি ও প্রতারণা মামলার অভিযুক্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আকবর হোসেনকে (৫০) ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ৯ নভেম্বর সন্ধ্যায় তাকে আটক করে ১০ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ থানায় আনা হয়েছে।

জানা গেছে, পৌর শহরের বানিয়ানীর পূর্বপাড়া এলাকার সোনাউল্লাহ মোল্লার ছেলে আকবর হোসেন উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারে যমুনা বহুমুখি সমবায় সমিতির মাধ্যমে এলাকাবাসীর কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০২০ সালে পালিয়ে যায়। ভুক্তভোগীরা তাকে না পেয়ে ৩টি চেক জালাতি ও ৫টি প্রতারণা মামলা দায়ের করেন আদালতে। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ৮টি ওয়ারেন্ট ইস্যু হলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাকে ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে আটক করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানান, আকবর হোসেন ৩টি চেক জালিয়াতি ও ৫টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক থাকায় ৯ নভেম্বর সন্ধ্যায় উত্তরা থেকে আটক করে আনা হয়েছে। ১০ নভেম্বর দুপুরে তাকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

দেওয়ানগঞ্জে চেক জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি আকবর আটক

আপডেট সময় ০৭:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২