ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

আবারও গোল্ডেন ডাক সাকিবের, বল হাতে এবার ২ উইকেট

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলমান আসরে নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে গোল্ডেন ডাক মারলেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে নিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে ২ উইকেট নেন সাকিব।

একদিন আগে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১ বল খেলে শূণ্য হাতে প্যাভিলিয়নে ফিরেন সাকিব। আর বল হাতে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে সাকিবের এমন পারফরমেন্সের পরও দু’ম্যাচেই জিতেছে গায়ানা।

গতরাতে সেন্ট লুসিয়া কিংসের মুখোমুখি হয় গায়ানা। সেন্ট লুসিয়ার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু-প্লেসিসের সেঞ্চুরির পরও ৬ উইকেটে ম্যাচ জিতে গায়ানা।

টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে সেন্ট লুসিয়া। ৫৯ বল খেলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১০৩ রান করেন সেন্ট লুসিয়ার অধিনায়ক ডু-প্লেসিস। বোলিংয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব।

জবাবে ৪ বল বাকী রেখেই ১৯৫ রানের টার্গেট স্পর্শ করে ফেলে গায়ানা। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ২৬ বলে ৫২ ও শাই হোপ ৩০ বলে ৫৯ রান করেন। চার নম্বরে ব্যাট হাতে ১ বল খেলে শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন সাকিব।

দলের রান চেজে সাকিবের কোন অবদান না থাকলেও, আসরে ৮ ম্যাচে তৃতীয় জয় পায় গায়ানা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আবারও গোল্ডেন ডাক সাকিবের, বল হাতে এবার ২ উইকেট

আপডেট সময় ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২