ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বকশীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ২

আটক দুই ছিনতাইকারী। ছবি: বাংলারচিঠিডটকম

আটক দুই ছিনতাইকারী। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে এক ঢেউটিন ব্যবসায়ীকে গলায় ওড়না পেঁচিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এখবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে ১৮ সেপ্টেম্বর ভোরে দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বকশীগঞ্জ মালিবাগ এলাকায় ঢেউটিন ব্যবসায়ী ইসমাইল হোসেন রাত ১০টায় তার টিনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে নিজ বাসায় ফিরছিলেন। তিনি বাসার সামনে যাওয়া মাত্র উৎপেতে থাকা দুই যুবক তার গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে দুই ছিনতাইকারী টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এঘটনায় ওই ব্যবসায়ীর ছেলে নূরে আলম রিকু বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের পরিকল্পনায় ১৮ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে এঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর বাজার এলাকার উসমান আলীর ছেলে রমজান আলী (২৬) ও চর কাউরিয়া সীমারপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে হাবিবুর রহমান হৃদয়কে (২২) থানা পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। এসময় ছিনতাই হওয়া ২ লাখ ৫০ হাজার টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ স্যারের নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার প্রক্রিয়া শেষে ১৮ সেপ্টেম্বর বিকালে আটককৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বকশীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ২

আপডেট সময় ০৯:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২