ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জে নৌকা প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

আশরাফুল ইসলাম আক্কাছ

আশরাফুল ইসলাম আক্কাছ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল ইসলাম আক্কাছ নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ভোট পেয়েছেন ২ হাজার ১১৭।

১৫ জুন অষ্টম ধাপে উপজেলার ওই ইউনিয়নে সীমানা জটিলতা কারণে দীর্ঘ ১২ বছর পর এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১০টি ভোট কেন্দ্রের ৫০টি বুথের মাধ্যমে ১৪ হাজার ৫৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে ৪ জন ম্যাজিস্ট্রেট, ১৫১ জন পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে।

সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ হলরুম থেকে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। এসময় উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মো. বেলাল হোসেনসহ প্রিসাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে নৌকা প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট সময় ১০:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২