ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ইসলামপুরের ৬ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ৩৪৮ প্রার্থীর

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আগামী ১৫ জুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে জামালপুরের ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ১৩ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন; বেলগাছায় চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন; চিনাডুলী চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন; পাথর্শী চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন; নোয়ারপাড়া চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন এবং সাপধরী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) ৬ জন, সিপিবি (কাস্তে) ২ জন, ইসলামী ঐক্যজোট (হাতপাখা) ১ জন ও ২৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন । (১৭ মে) মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো।

ভোটের মাঠের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা অধিকাংশই নৌকা প্রত্যাশী ছিলেন।

ইসলামপুরের ৬ ইউনিয়নে (নৌকা) প্রত্যাশী ৩১ জন প্রার্থী জেলা আওয়ামী লীগ থেকে প্রতিজন ৩০ হাজার টাকা করে দলীয় ফরম কিনে ছিলেন।

১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ইসলামপুর উপজেলা। ইতোমধ্যে ৬ ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

ইসলামপুরের ৬ ইউনিয়নের মধ্যে চিনাডুলী ও পার্থশী রিটার্নিং কর্মকর্তা মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী, কুলকান্দী ও বেলগাছা ইউনিয়নে ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন এবং মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ।

তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র ১৭ মে দাখিলের শেষ দিন ছিলো। ১৯ মে বাছাই, প্রত্যাহার ২৬ মে ও ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ইসলামপুরের ৬ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ৩৪৮ প্রার্থীর

আপডেট সময় ১০:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২