ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত

১১ বছর পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কৃষক আব্দুল খালেক

নিখোঁজ আব্দুল খালেক

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে নিখোঁজ হওয়া বাবাকে উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছেলে। ২৭ মার্চ দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাব হল মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর খালেকের পরিবারের সাথে প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, রাশেদ, সাইদ ও হাফিজুরের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি সংক্রান্ত বিরোধে ২০১১ সালে নিখোঁজ হন খালেক ফকির। এ বিষয়ে অপহরণ ও গুম করার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেয় জামালপুর পিবিআইকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিখোঁজ আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিখোঁজের ১১ বছর পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা হয়নি কৃষক আব্দুল খালেককে। পরিবারের লোকজন আব্দুল খালেককে জীবিত বা মৃত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- নিখোঁজ খালেকের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক, ভাতিজা ইদ্রিস, কামাল হোসেন, পুত্রবধূ নার্গিস প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা

১১ বছর পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কৃষক আব্দুল খালেক

আপডেট সময় ০৫:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২