ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

গণটিকা কার্যক্রম আরো দুই দিনব্যাপী চলমান থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “টিকা গ্রহনে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো দুই দিন বৃদ্ধি করা হলো। এর মধ্যে ১ম, ২য় ও বুস্টার ডোজ দেবার কার্যক্রমও চলমান থাকবে।”

২৬ ফেব্রুয়ারি বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের একটি অনুষ্ঠান থেকে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে এক অনির্ধারিত প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একদিনে এক কোটি টিকা দেয়া বিশ্বে একমাত্র দেশ সম্ভবত বাংলাদেশ। এর আগেও ৮০ লক্ষ ডোজ টিকা একদিনে আমরা দিতে সক্ষম হয়েছি। আজ (২৬ ফেব্রুয়ারী) যেভাবে দেশের সকল টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছে তা দেখে আমরা অভিভূত। আশা করা যায় আজ টিকা গ্রহনের সংখ্যা এক কোটি ডোজ ছাড়িয়ে যাবে।”

তিনি বলেন, টিকা গ্রহনে দেশের মানুষ এগিয়ে এসেছে বলেই বাংলাদেশ বিশ্বের ২০০টি দেশের মধ্যে ১০ম অবস্থানে উঠে এসেছে। টিকায় দেশ সফল হয়েছে বলেই বাংলাদেশের জিডিপি এখন ৬ প্লাস হয়েছে, যেখানে অনেক দেশই মাইনাসে চলে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ১ম ডোজ টিকা দেয়া হয়েছে এবং আজ এক কোটি হলে মোট ১২ কোটি ১ম ডোজ ভ্যাক্সিন দেয়া সম্পন্ন হয়ে যাবে। এতে আমাদের লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ সম্পন্ন হবে।

দেশে একদিনে এক কোটি ডোজ ভ্যাক্সিন দেয়াটা একটি বড় অর্জন এবং এই কাজে যে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করেছেন তাদেরকেসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমেদুল কবীর সহ অন্যান্য কর্মকর্তারা এসময় ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্ত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

গণটিকা কার্যক্রম আরো দুই দিনব্যাপী চলমান থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২