ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

জামালপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর মৃত্যু

ছেলের মৃত্যুর শোকে মায়ের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর পৌরসভার ফুলবাড়ীয়া গেইটপাড় এলাকায় স্ত্রীর ওপর অভিমান করে শাকিল (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাকিল পৌরসভার ফুলবাড়িয়া গেইটপাড় এলাকার নাইটগার্ড ফকির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ১৫ ফেব্রুয়ারি সকালে ফুলবাড়ীয়া গেইটপাড় এলাকায় ভাড়াটে বাসায় শাকিলকে ডাকতে আসে তার বন্ধুরা। এ সময় ঘরের দরজা বন্ধ থাকায় আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে শাকিলকে ঘরের ধর্নার সাথে ঝুলতে দেখতে পায়। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত শাকিলের বাবা ফকির মিয়ার অভিযোগ করে বলেন, তার ছেলে শাকিলের সাথে প্রায় দুই বছর আগে স্থানীয় ফিসারিপাড়া এলাকার হযরত আলীর মেয়ে আলীজার বিয়ে হয়। তাদের মধ্যে একমাস যাবত ঝগড়া চলে আসছিল। পরে আলীজা একমাস যাবত আগে ঝগড়া করে তার বাপের বাড়ি চলে যায়। ১৪ ফেব্রুয়ারি শাকিলের স্ত্রী আলীজা শহরে ঘুরতে বের হয়। পরে শাকিলও তার পিছু নেয়। একপর্যায়ে আলীজা অন্য কারো সাথে সম্পর্কের বিষয়ে জানতে পারেন তার স্বামী। শাকিলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে তিনি এ ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি চান।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, শহরের গেইটপাড় এলাকা থেকে শাকিল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ করেনি থানায়। অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর মৃত্যু

আপডেট সময় ০৬:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২