ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

জামালপুরে আদর্শ সমাজসেবা সংঘের আলোচনা সভা

সভায় বক্তব্য রাখেন সেতুলী গ্রুপের চেয়ারম্যান জাকির হোসেন খান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সমাজের সকল প্রকার অপরাধ, অসঙ্গতি দূর করে শান্তিপূর্ণ এবং ধর্মীয় অনুশাসনভিত্তিক সমাজ বির্নিমাণের লক্ষ্যে তিরুথা-বামুনপাড়া গ্রামের ধর্মপ্রাণ যুবকদের নিয়ে গঠিত আদর্শ সমাজ কল্যাণ সংঘের আলোচনা সভা ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুলী গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিক জাকির হোসেন খান।

সংঘের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলারচিঠি ডটকম এর সম্পাদক ও অত্র ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট আইনজীবী আনিছুর রহমান মানিক, এলাকার মাতব্বর তহুর আলী মন্ডল।

সভার শুরুতেই আদর্শ সমাজ কল্যাণ সংঘের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বর্ণনা করা হয়। জানা যায়, দ্বীনি কার্যক্রমের পাশাপাশি এলাকার নারী, শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূলকরণ, বিপদগ্রস্ত মানুষের কল্যাণে সাড়া প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধ, জুয়া খেলা বন্ধ করাসহ এলাকায় সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা, দুর্নীতি প্রতিরোধে সামাজিক জাগরণ তৈরি করতে সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া কারো মৃত্যু হলে লাশ ধোয়ানো, কবর খোড়া, দাফন, কাফনের ব্যবস্থা করতে সদস্যরা কাজ করে থাকে।

ভবিষ্যতে পাঠাগার স্থাপন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ, করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করাসহ সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

জামালপুরে আদর্শ সমাজসেবা সংঘের আলোচনা সভা

আপডেট সময় ০৫:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২