ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ২৬ জুন, শুক্রবার জামালপুরে মাদকবিরোধী শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সকাল ১০টায় দিবসের শুরুতেই প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন স্মারক বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। পরে তার নেতৃত্বে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পালন করা হয় মাদকবিরোধী বন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে বলেন, অতীতের সকল প্রকার জঞ্জাল অতিক্রম করে দেশকে একটা স্বপ্নের পথে নিয়ে যাবার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের আশাভরা স্বপ্নযাত্রার প্রধান প্রতিবন্ধকতা মাদক। এই ভয়াবহ মাদকের আগ্রাসনকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, মাদক পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আইনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমিই প্রথম জাতীয় সংসদে মাদকের বিরুদ্ধে জোড়ালো ভাষায় কথা বলেছি। সংসদে ৮০ ভাগ সদস্য মাদকের বিরুদ্ধে কথা বলছেন। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বিএনপির কোন নেতা-কর্মী মাদক ব্যবসা অথবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আগে গ্রেপ্তার করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, প্রশাসনিক পদক্ষেপের সাথে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের সম্মিলিত শক্তির কাছে মাদক ব্যবসায়ীদের শক্তি টিকে থাকতে পারে না। মাদকের বিরুদ্ধে উদ্ভাবনী পদক্ষেপ নিতে হবে। খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম, বই পড়া আন্দোলন, সাহিত্য আসর, ক্লাবিংসহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রম হাতে নিতে হবে।

জামালপুর : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বের হয় মাদকবিরোধী শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজিব, শিক্ষার্থী বৃষ্টি, মাহতাব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬